সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু
/ মধু-Honey
/ সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু
সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু
সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু thumbnail 1

সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু

সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু একটি প্রাকৃতিক মিষ্টি যা সুন্দরবনের মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করে তৈরি করে। এই মধু শুধু স্বাদেই অতুলনীয় নয়, এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে।

850-750
In Stock

Weight :

500 gm
1 Kg
2 kg
3 kg
-+
হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু সবসময় মাল্টি-ফ্লোরাল হয়। আমাদের কাছে সুন্দরবনের যে মধুটি পাবেন এটি সুন্দরবনের খলিশা এবং গরান ফুলের  মৌসুমের মধু। সুন্দরবনে যেসকল ফুলের (খলিশা, গরান, কেওড়া, বাইন, লতা, ইত্যাদি) মধু পাওয়া যায়, এগুলোর মধ্যে খলিশা এবং গরান ফুলের মধু সবচেয়ে সুস্বাদু।

অর্ডারের পূর্বে সুন্দরবনের মধুর যে বৈশিষ্ট্যগুলি জেনে নেয়া আবশ্যকঃ

  • সুন্দরবনের বিশেষ আবহাওয়ার কারণে এই মধুর ঘনত্ব সবসময় পাতলা হয়৷ এটি সুন্দরবনের বুনো মৌমাছির প্রাকৃতিক চাকের RAW মধু। এতে কোন প্রকার প্রসেসিং করা নেই।

  • সুন্দরবনের এই মধুতে গ্লুকোজের পরিমাণ অনেক কম থাকে এবং ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে। তাই সুন্দরবনের মধু শীতকালেও তরল থাকে। জমে দানাদার হয় না।

  • পাত্র পরিবর্তনে বা ঝাঁকি দিলে এই মধুতে অনেকসময় ফ্যানা তৈরি হয়। তবে একটি নির্দিষ্ট সময় পরে এই ফ্যানা আবার তরল মধুতে রুপান্তরিত হয়ে যাবে।

  • এই মধুর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, মধু সংগ্রহের একটি নির্দিষ্ট সময় পরে মধুর উপরে হলুদ রঙের ফুলের পরাগরেণুর আস্তরণ জমা হয়। এটি খুবই স্বাস্থ্যকর এবং একটি উন্নত প্রোটিনের উৎস।

You might also like